oppo_1024

ফজলুল হক : রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় সরব হয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আ. স. ম. আইনুল কবির। তাঁর সমর্থনে সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে অনুষ্ঠিত হয়েছে মোটর শোভাযাত্রা।
সোমবার দুপুর ২টার দিকে সাওরাইল ইউনিয়নের চরপাতুরিয়া এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে শতাধিক মোটরসাইকেল ও শতাধিক অটোভ্যান নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। মোটর শোভাযাত্রাটি লারিবাড়ী বাজার, ফুলতলা বাজার, বি-কয়া বাজার, পাতুরিয়া নতুন বাজার ও মোহাম্মদ আলী একাডেমিসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি পুনরায় চরপাতুরিয়া উচ্চ বিদ্যালয়ে এসে সমাপ্ত হয় হয়। শোভাযাত্রাকে ঘিরে সাওরাইল ইউনিয়নের বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অংশগ্রহণকারীরা আইনুল কবিরের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর নির্বাচনী প্রচারণায় সমর্থন জানান।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আ. স. ম. আইনুল কবির সাওরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি লারিবাড়ী বাজার বণিক সমিতি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে সাওরাইল ইউনিয়নে আইনুল কবিরের নির্বাচনী প্রচারণা আরও দৃশ্যমান হয়ে উঠেছে বলে তাঁর সমর্থকরা জানান।
