
মোঃ আমিরুল হক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাওনাড়া বাজারে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোঃ সাজেদুর রহমান ইদ্রিসের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বৈঠকে ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের পাশাপাশি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রার্থীর সমর্থনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী প্রচারণা চালানো হয়।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মোঃ সাজেদুর রহমান ইদ্রিসকে সমর্থন জানানোর আহ্বান জানান। তারা বলেন, স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
অ্যাডভোকেট মোঃ সাজেদুর রহমান ইদ্রিস ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি ইসলামপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র।
উঠান বৈঠকে ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল। পরে আয়োজকরা বৈঠকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণকে ধন্যবাদ জানান।
