পাংশায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মেহেদী হাসান ; রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী এই চক্ষুসেবা ক্যম্পের আয়োজন করে সংযুক্ত আরব আমিরাভিত্তিক মানবিক সংস্থা শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
এতে কুষ্টিয়া ইসলামিক চক্ষু হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ৪০০ শতাধীক ব্যক্তিকে চোখের নানান ধরনের চিকিৎসা সেবা প্রদান করেন। সেই সাথে বিনামূল্যে রোগীদের প্রদান করা হয়েছে চশমা ও ঔষুধ।
এছাড়াও যে সকল রোগীদের চোখের ছানিজনিত সমস্যা রয়েছে তাদের বিনামূল্য অপারেশনের ব্যবস্থা করবে সংগঠনটি।
এ সময় উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য শারজাহ শারজাহ চ্যরিটি ইন্টারন্যাশনালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার আহব্বান জানান।
উল্লেখ্য, আরব আমিরাভিত্তিক মানবিক সংস্থা শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদে দেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ বিতরণ, চশমা বিতরনসহ ছানি অপারেশনসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।