নিরাপদ যানবাহন চলাচলে নিশ্চিত করণে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের অভিযান

লেখক:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সামনে ঢাকা খুলনা মহাসড়কে মহাসড়ক সংলগ্ন এলাকায় নিরাপদে যানবাহন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। অভিযানে সড়ক পরিবহন আইনে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং বিআরটিএ কাগজপাতি না থাকা ও লাইসেন্স বিহীন গাড়ির কারণে রাজবাড়ী-কুষ্টিয়া ও ঢাকা-খুলনা মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকাতে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা অনুযায়ী সর্বমোট ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, সড়কে যাত্রী বাড়লে কিছু অননুমোদিত গাড়ি বেড়ে যায় এবং এই কারণে রাস্তায় দূর্ঘটনা বৃদ্ধি পায়। এছাড়া অতিরিক্ত পণ্য পরিবহনের ফলে একদিকে যেমন সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়ছে। সড়ক নিরাপদ রাখতে এবং সরকারি সম্পদ সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।