বালিয়াকান্দিতে পারিবারিক বিরোধে গৃহবধূ নিখোঁজ !

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মুসলিমা খাতুন (২০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। পারিবারিক ঝগড়ার পর শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর পরিবার।
নিখোঁজ মুসলিমা খাতুন খালকুলা গ্রামের মোকছেদ শেখের মেয়ে। তাঁর স্বামী সাগর শেখ। তাঁর শ্বশুরবাড়ী রাজবাড়ীর পাংশা উপজেলার পাইকারা মোড়ে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে পারিবারিক ঝগড়ার পর মুসলিমা খাতুন শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।
মুসলিমা খাতুন নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন। তাঁর সন্ধান পেতে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজখবর চালিয়ে যাচ্ছেন তাঁরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি মুসলিমা খাতুনের সন্ধান পেয়ে থাকলে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।