বালিয়াকান্দি ঘিকমলা উচ্চ বিদ্যালয় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি

লেখক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা উচ্চ বিদ্যালয় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে বালিয়াকান্দি ঘিকমলা উচ্চ বিদ্যালয় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক শামসুল আলম চুন্নু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান, আকিদুজ্জামান সেলিম, মাওলানা আব্দুল কাদের লোহানী, ডা. আবু সাদেক মোঃ জাফর সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে বৃক্ষরোপন করা হয়।