রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় : সকলের সহযোগিতায় সুন্দর ও শান্তিপুর্ণ রাজবাড়ী গড়ে তুলতে চাই : নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন বলেছেন, সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতায় সুন্দর ও শান্তিপুর্ণ রাজবাড়ী গড়ে তুলতে কাজ করতে চাই। মাদক, সন্ত্রাস, সন্ত্রাসী, অস্ত্রধারী প্রতিরোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে চাই। এ জন্য সার্বিক সহযোগিতা করবেন।
বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তৃব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাদকের বিস্তার রোধে সকল শ্রেণীর মানুষের পুলিশের সাথে একত্রে কাজ করতে হবে। সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে মাদক প্রতিরোধ সম্ভব হবে।
এসময় রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, রাজবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সোহেল রানা, এনটিভি প্রতিনিধি কবির হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় মাদক, কিশোরগ্যাং, ইভটিজিং, সাইবার ক্রাইম সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।