ফ্যালকন ক্যাডেটের আয়োজনে গোয়ালন্দে ক্যাডেট ওয়ারিয়র কনটেস্ট পুরস্কার বিতরণ

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাট ফ্যালকন ক্যাডেটের আয়োজনে প্রাথমিক স্তরের ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘ক্যাডেট ওয়ারিয়র কনটেস্ট-২০২৬’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজক সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার প্রায় ৩০টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষার্থী প্রথম ধাপে অংশ নেয়। দুই ধাপের এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে প্রায় ৩ শত ৫০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
গোয়ালন্দে ‘ক্যাডেট ওয়ারিয়র পরবর্তীতে চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩য় ও ৪র্থ শ্রেণি থেকে ৩০ জন করে মোট ৬০ জন এবং ৫ম শ্রেণি থেকে ৪০ জনড়মোট ১ শত জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফ্যালকন ক্যাডেট কেয়ারের পক্ষ থেকে সর্বমোট ১০ হাজার ৫ শত টাকা প্রাইজমানিসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় ৩য় শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে তাহসিন আহমেদ খান (জে.এন. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়), দ্বিতীয় স্থান অর্জন করে আরিয়া রহমান জিসা (লোটাস কলেজিয়েট স্কুল) এবং তৃতীয় স্থান অধিকার করে হালিমাতুস সাদিয়া (উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
৪র্থ শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে সূর্য সামন্ত (উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়), দ্বিতীয় স্থান লাভ করে নুরসানি (শাইনিং স্টার একাডেমি) এবং তৃতীয় স্থান অর্জন করে আশরাকাতুল আয়াত (উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
৫ম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাহদি আল হাসান মুগ্ধ, দ্বিতীয় স্থান অর্জন করে আনসারাহ ইসলাম আদিবা এবং তৃতীয় স্থান লাভ করে জয়নোব আক্তারড়তিনজনই উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যালকন ক্যাডেট কেয়ারের চেয়ারম্যান আবির হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক সোহান।
আয়োজকরা জানান, গোয়ালন্দ উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের বৃহৎ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং ক্যাডেট শিক্ষার প্রতি আগ্রহ ও সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।