

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দে পূর্ব শত্রুতার জেরে উপজেলার উজানচর ২ নং ওয়ার্ডের দিরাজতুল্যা মৃধা পাড়া গ্রামের মোঃ আরিফুর রহমান (৫৭) নামে একজন কলা চাষীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগীর স্ত্রী রাবেয়া বেগম (৩৬) বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম ২ নং দিরাজতুল্যা মৃধা পাড়া গ্রামের মোঃ আলিম সরদারের ছেলে মোঃ হাসিব সরদার (২৪) ও মোঃ তাজিম সরদার (১৯)।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও হামলাকারীর বাড়ী একই গ্রামে। বসত বাড়ীর সামনে ভুক্তভোগীর কলা বাগান রয়েছে। বাগানের কলা কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে গত ৩১ অক্টোবর দুপুর ১টার দিকে ভুক্তভোগী ও তার স্ত্রী বিবাদীদ্বয়ের বসত বাড়ীর সামনে তাদের কলা বাগান দেখতে যাই। তখন পূর্ব বিরোধের জের বিবাদীরা হাতে ধারালো ছোল ও মেহগনি গাছের ডাল নিয়ে ভুক্তভোগীর কলা বাগানের মধ্যে অনধিকার প্রবেশ করে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন ভুক্তভোগী বিবাদীরাকে গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী মোঃ হাসিব সরদার তার হাতে থাকা ধারালো ছোল দিয়ে ভুক্তভোগীকে মাথার কোপ দিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। অপর বিবাদী মোঃ তাজিম সরদার তা হাতে থাকা মেহগনি গাছের ডাল দিয়ে ভুক্তভোগীর পিঠে আঘাত করে।
এ ব্যাপারে ভুক্তভোগীর স্ত্রী রাবেয়া বেগম জানান, আমার স্বামী বিবাদীদের মারপিটের ফলে মাটিতে পরে গেলে বিবাদীরা আমার স্বামীকে এলোপাথারী ভাবে পা দিয়ে আঘাত করে। আমি ঠেকাতে গেলে বিবাদী মোঃ তাজিম সরদার মেহগনি গাছের ডাল দিয়ে আমার বাম কাধে স্বজরে বারি দিয়ে আমাকেও জখম করে। তিনি আরো বলেন, বিবাদী মোঃ হাসিব সরদার আমাকে এলোপাথারী ভাবে মারতে থাকে এমনকি শ্লীলতাহানি ঘটায়। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ঐ সময় বিবাদীদ্বয় আমাদের প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল থেকে চলে যায়। আমি লোকজনের সহায়তায় আমার স্বামীকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আমার স্বামী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
এ ব্যাপারে মোঃ হাসিব সরদারের ফোনে কল করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন রেজা জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
