
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়জুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়জুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক এবিএম মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সভাপতি এম মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসহাক, সাংবাদিক কবির হোসেন, শেখ রনজু আহম্মেদ, রফিকুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকরা প্রমুখ।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়জুর রহমান বলেন, রাজবাড়ী সদর উপজেলার উন্নয়ন, সমস্যা সমাধান, আইন-শৃঙ্খলার উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে সকল সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
