
স্টাফ রিপোর্টার : “সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উদযাপন হয়েছে।
সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি কোর্ট সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী। রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম প্রমুখ।
