পাংশায় বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) ১ টি জিআর গ্রেপ্তারী পরোয়ানা মূলে আসামী পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা দক্ষিণপাড়ার মৃত মোতাহার বিশ্বাসের ছেলে মোঃ জাহিদ বিশ্বাস (২৭), ২ টি সিআর পরোয়ানা মূলে আসামী বেজপাড়া প্রেমটিয়া গ্রামের মোঃ লিয়াকত আলী শেখের ছেলে আব্দুস সাত্তার, চর ঝিকড়ী গ্রামের আব্দুস ছালাম সরদারের ছেলে আমীন আলী সরদারদেরকে গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৩ জন আসামীকে গ্রেপ্তার পূর্বক রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।