
সিরাজুল ইসলাম ; রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরিক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম, এম আবদুল বাতেন নোমান, মোঃ আব্দুল্লাহ মাসুম, মেজবাহ উদ্দিন প্রমুখ।
সমাবেশে প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, মোবাইল ব্যবহারে সচেতনতা এবং বাড়িতে পড়াশোনার নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি ছাত্র ছাত্রীদের অভিভাবকদের স্কুলের সাথে যোগাযোগের উপর গুরুত্ব আরোপ করেন।
