
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে পাংশা সরকারি কলেজ প্রাঙ্গণ হতে আওয়ামী লীগের নৈরাজ্যে সৃষ্টির প্রতিবাদে মোটরসাইকেল মিছিল বের করা হয়। বুধবার বিকালে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আপা আপা করিস নারে আপা আর আইবো না রে। আপনারা যারা আওয়ামী লীগের দোসর হয়েও এখনো পাংশার বুকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তাদের ষড়যন্ত্র রুখে দিতে যুবদল-ছাত্রদল সদা প্রস্তুত রয়েছে। আপনারা কোন প্রকার ষড়যন্ত্রে নামলে আমরা আপনাদের ছেড়ে কথা বলবো না। বিগত ১৭ বছর দেশটাকে ধ্বংসের পায়তারা করেছেন’ আপনারা দেশে কোন বিশৃঙ্খলা করলে রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদের নেতৃত্বে সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।
এ সময় পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন, পৌর যুবদলের সভাপতি সবুজ সরদার, পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমদ রুবেল, সিনিয়র সহ সভাপতি সজীব রাজা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফসহ যুবদল ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
