
মেহেদী হাসান : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে বিপুল পরিমাণ মদসহ নারগিছ বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারগিছ বেগমের ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় ৬০ লিটার কেরু মদ ও ৫ লিটার দেশীয় চোলাই মদ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তি যৌনপল্লির ভিতরে অভিযান চালিয়ে নারগিছ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার নীজের ঘরের মধ্যে থেকে ৬০ লিটার কেরু মদ ও ৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ সফিকুল ইসলাম আরো জানান, রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনের নির্দেশে মাদকের ব্যপারে চিরো ট্রলারেন্স ঘোষনা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।
