
আদম আলী : রাজবাড়ীর কালুখালী উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এস এম রেজাউল করিম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এস এম রেজাউল করিম বলেন, “ফ্যামিলি কার্ড সরকারের একটি যুগান্তকারী ও জনবান্ধব উদ্যোগ। এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রতিটি পরিবারের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হবে।”
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এ কাজে সকলকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলম বাদল, সাধারণ সম্পাদক এ্যাড. রাকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা ও মোঃ শাহজালাল মিয়া, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আজমির হোসেন খান, কালুখালী উপজেলা মহিলা দলের সভাপতি কাজী শারমিন আক্তার সহ কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদম আলী সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
