কালুখালীতে সোনালী ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং উৎসব উদযাপিত

লেখক:
প্রকাশ: ৪ দিন আগে

স্টাফ রিপোর্টার : সোনালী ব্যাংক পিএলসি কালুখালি শাখা, রাজবাড়ী’র উদ্যোগে ও রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় সোমবার (১২ অক্টোবর) সকালে কালুখালি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং উৎসব উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি ফরিদপুরের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ তানজিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস, রাজবাড়ী’র ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্বাস উদ্দিন। সোনালী ব্যাংক পিএলসি, কালুখালি শাখা’র ম্যানেজার ইমরান নাজির এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী ও সহকারী প্রধান শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি কালুখালি শাখা ও প্রিন্সিপাল অফিসের কর্মকর্তাবৃন্দ, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ তানজিমুল ইসলাম সোনালী ব্যাংককে সরকারের ব্যাংক তথা জনগণের ব্যাংক হিসেবে উল্লেখ করেন। এসময় “সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, আমার ব্যাংক,আমার ব্যাংক” ধ্বনীতে বিদ্যালয়ের হলরুম মুখরিত হয়ে ওঠে।
প্রধান অতিথি সরকারী নির্দেশনা মোতাবেক সকল পর্যায়ে ঋরহধহপরধষ ওহপষঁঃরড়হ বাস্তবায়ন করার জন্য সব শ্রেণী পেশার মানুষকে ব্যাংকমুখি করা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহবান জানান। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি হতে মুক্ত হয়ে বইয়ের প্রতি আসক্ত হওয়া এবং শিশু বয়স থেকেই সঞ্চয়ী মনোভাবাপন্ন হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। তিনি তার বক্তব্যের শেষ পর্যায়ে ‘স্টুডেন্ট ব্যাংকিং উৎসব’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং অনুষ্ঠানস্থলেই প্রায় শতাধিক স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার কাজে যুক্ত থেকে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার সাথে সাথে সংশ্লিষ্টদের মধ্যে কিছু উপহার সামগ্রীও বিতরণ করা হয়।