দৌলতদিয়া পদ্মায় যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না জাল ও দুয়ারি জব্দ

লেখক:
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে উপজেলা মৎস্য বিভাগ ও আইন শৃংখলা কমিটির সদস্যদের অভিযানে ৪১ টি অবৈধ চায়না দুয়ারি জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার (৯ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট।
রবিবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট এর নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যাক্ত অবস্থায় ৪১ টি অবৈধ চায়না দুয়ারী উদ্ধার করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ জাল উৎপাদন, বিক্রি, মজুত কিংবা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত অবৈধ চায়না জাল ও দুয়ারী জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।