কালুখালীতে ৩দিনব্যাপী পিডিবিএফ’র নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণের সমাপনী

লেখক:
প্রকাশ: ২ দিন আগে
oppo_2

ফজলুল হক : রাজবাড়ীর কালুখালীতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর উদ্যোগে ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর)সকাল থেকে দিন ব্যাপি উপজেলা হলরুমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পিডিবিএফ’র কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর অধীনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পিডিবিএফ কালুখালী এর ঊর্ধ্বতন সহকারী পরিচালক উত্তম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবিএফ’র উপ-পরিচালক ফরিদপুর অঞ্চল বিএম ফিরোজ আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সুজাত শেখ, মাঠ কর্মকর্তা নাজমুল হোসাইন, সেলফ অফিসার অসীম বল্লভ, উদ্যোক্তা আয়শা আক্তার ও রেবা খাতুন সহ অন্যান্য প্রশিক্ষণার্থী তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে উপস্থিত সকলকে পিডিবিএফ এর সিল সংযুক্ত উন্নতমানের ব্যাক প্রদান করা হয়।