রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ

লেখক:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১: বাণিজ্য মন্ত্রণালয়ের অংশ (৪র্থ সংশোধিত)-এর আওতায় রাজবাড়ী জেলার নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় দিনের কার্যক্রম মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
তৃতীয় দিনের প্রশিক্ষণ কার্যক্রমে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মহাব্যবস্থাপক। তাঁরা নারী উদ্যোক্তাদের উন্নয়ন, সরকারি সুযোগ-সুবিধা, প্রাতিষ্ঠানিক সহায়তা, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া প্রশিক্ষণার্থীদের ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম, আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। এ ধরনের প্রশিক্ষণ নারী উদ্যোক্তাদের নতুন সম্ভাবনা অন্বেষণ, প্রাতিষ্ঠানিক সহায়তা গ্রহণ এবং নিজেদের উদ্যোগকে টেকসই ও সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। দক্ষ নারী উদ্যোক্তা, সমৃদ্ধ বাংলাদেশ।