
স্টাফ রিপোর্টার : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তিন দিনের সরকারি সফরে রাজবাড়ী জেলায় আসছেন। আগামী ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত তিনি নিজ জেলায় অবস্থান করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত অফিসিয়াল সফরসূচি অনুযায়ী, আগামীকাল ১৯ অক্টোবর বিকেল ৩ টায় তিনি ঢাকার বাসভবন থেকে সড়ক পথে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন।
সফরের মূল কর্মসূচিসমূহ: দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, ২০ অক্টোবর তিনি স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। এছাড়া ২১ অক্টোবর রাজবাড়ী সদর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে তার একটি মতবিনিময় সভা নির্ধারিত রয়েছে। সফরকালে প্রতিমন্ত্রী রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। বিশেষ করে ২০ অক্টোবর বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত তিনি রাজবাড়ী সদরের এবং ২১ অক্টোবর বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অংশ নেবেন। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ: ২০ অক্টোবর দুপুর ২ টায় তিনি কাসেম চেয়ারম্যানের ভাইয়ের দোয়া মাহফিলে (স্থান: মূল্যদিয়া, পশ্চিম ওড়াকান্দা) যোগ দেবেন।
তিন দিনের সফর শেষে আগামী ২১ অক্টোবর রাত ৯ টায় প্রতিমন্ত্রী সড়ক পথে পুনরায় ঢাকার বাসভবনের উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করবেন। প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রাজবাড়ী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সংশ্লিষ্ট বিভাগগুলো প্রয়োজনীয় নিরাপত্তা ও লজিস্টিক সহায়তার প্রস্তুতি সম্পন্ন করেছে।
