রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর অধীনে এক মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মুনতাসির হাসান খান।
মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে রাজবাড়ী সদর থানার মৃত আকবর মোল্লার ছেলে ১। মোঃ আজিবার মোল্লা (৩৫), মৃত মহিরুদ্দিন শেখ এর ছেলে
২। মোঃ রতন (৩৮), আব্দুস সামাদ এর ছেলে
৩। মোঃ ওয়াসিম মিয়া (৩৫), মানিকগঞ্জ সদরের নুরালী শেখ এর ছেলে ৪। মোঃ বাহাদুর শেখ (৪০), রাজবাড়ী সদর উপজেলার মৃত আব্দুল আজিজ এর ছেলে ৫। মোঃ আব্দুল মজিদ (৪২), মানিকগঞ্জ ঘিওর এলাকার আলতাফ প্রামাণিক এর ছেলে ৬। হৃদয় প্রামানিক (২২) কে দেহ তল্লাশি করে হেরোইন সহ হাতে নাতে আটক করা হয়।
পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রত্যেক আসামীকে ০৩(তিন ) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে নগদ ১০০ (একশত) টাকা করে মোট ৬০০ (ছয়শত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।