রাজবাড়ীতে জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের আর্থিক অনুদান দিল জেলা পরিষদ

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে রাজবাড়ীতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী জেলা পরিষদের পক্ষ থেকে জেলার জুলাই যোদ্ধাদের মাঝে এ অনুদান তুলে দেওয়া হয়।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলার মোট ৮১ জন জুলাই যোদ্ধার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে প্রথম দফায় ৬২ জন যোদ্ধাকে ৫ হাজার টাকা করে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া উপস্থিত থেকে যোদ্ধাদের হাতে অনুদানের এই অর্থ তুলে দেন। অনুদান বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, “জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের আত্মত্যাগ ও অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তাদের এ বীরত্বগাথা আমাদের নতুন বাংলাদেশের পথ দেখিয়েছে।
তিনি আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “জুলাই যোদ্ধাদের সম্মান ও কল্যাণে রাজবাড়ী জেলা পরিষদ সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জুলাই বিপ্লবের যোদ্ধারা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, তালিকার বাকি যোদ্ধাদেরও পর্যায়ক্রমে দ্রুত এই সম্মাননা ও অনুদান পৌঁছে দেওয়া হবে।