দৌলতদিয়ার দুই হাতুড়ে ডাক্তারের জেল ও জরিমানা  

লেখক:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম :
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় যথাযথ মান ও মূল্যে ঔষধ সরবারহ নিশ্চিতকরণের লক্ষ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান। তিনি বলেন, তাদের এগুলো করাই রাইট নেই। প্রাথমিকভাবে প্রধান আসামি আসলামকে ১৫ দিনের জেল এবং রথীকে  ২০ হাজার টাকা জরিমানা ও লিখিত মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এসময় রেজিস্ট্রেশন ব্যাতিত কার্যক্রম পরিচালনার জন্য আসলাম নামক এক ব্যক্তিকে *মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০* এর ২৮(১) ধারা অনুযায়ী ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং রোথী নামক অপর একজনকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।