পদ্মায় বৈঠার লড়াই আর গ্রামীন মেলার আয়োজন : রাজবাড়ীর পদ্মাপাড়ে ভাঙ্গলো তিন দিনের মিলন মেলা!

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মেহেদী হাসান : গ্রাম বাংলার ঐতিয্য ধরে রাখতে ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে রাজবাড়ীর কালুখালীতে তিন দিন ব্যপী নৌকা বাইচ ও গ্রামীন মেলা শেষ হয়েছে। তৃতীয় দিনের চুড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে পাবনা জেলার নিউ শাপলা এক্সপ্রেস, দ্বিতীয় হয়েছে চর গোবিন্দপুরের রায় শিমুল ও তৃতীয় স্থান অধিকার করেছে খয়রান এক্সপ্রেস।
এর আগে প্রথম দিনের নৌকা বাইচে অংশ গ্রহন করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দশটি নৌকা। আর মেলায় ভীড় জমায় হাজার হাজার দর্শনার্থী। প্রথম দিন ও দ্বিতীয় দিনের বিজয়ীদের মধ্য থেকে সেমিফাইনালে চারটি ও সেখান থেকে ফাইনালে দুটি নৌকা অংশ গ্রহন করে।
পরে প্রথম স্থান অধিকারী ও দ্বিতীয় স্থান অধিকারীকে একটি করে মোটর সাইকেল ও তৃতীয় স্থান অধিকারী নৌকার মাঝিদের একটি ফ্রিজ উপহার দেওয়া হয়।
কালুখালী উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে তিন দিন ব্যপী নৌকা বাইচ ও মেলার পরিচালনাকারী
কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই গ্রাম বাংলার ঐতিয্য ফিরিয়ে আনতে কাজ করেছে। গ্রাম বাংলার ঐতিয্য ফিরিয়ে দিতে বিএনপির এই আয়োজন। এমন আয়োজনের সহযোগিতার জন্য স্থানীয় সংসদ সদস্য হারুন অর রশিদ হারুনকে ধন্যবাদ জানান তারা।
কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান বলেন, গ্রামীন ঐতিয্য ধরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে কালুখালী উপজেলা বিএনপির এই আয়োজন চলবে প্রতি বছর। এতে মোবাইলে আশক্তি আর মাদকমুক্ত সমাজ গঠন হবে। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদের নেতৃত্বে পর্যায়ক্রমে দেশীয় সকল খেলার আয়োজন করা হবে।