filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হিরণ্যকান্দি গ্রামে দু,টি পরিবারের জমি জমা নিয়ে বিরোধ মিমাংসা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাবেক ইউপি সদস্য।
বুধবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবলু হিরণ্যকান্দি গ্রামের লিয়াকত শেখের বাড়িতে জমি জমা নিয়ে বিরোধ মিমাংসা করতে যান। এসময় লিয়াকত শেখের ছেলে মোঃ কামরুল শেখ ও মোঃ আমিরুলের নেতৃত্বে কানাডা বাজার এলাকার মির্জা মোঃ মহসিন মাস্টারের ছেলে সাইফুল, মোঃ আকবার সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন এলোপাতাড়ি ইট ছুড়তে থাকে। এ সময় ইটের আঘাতে মেহেদী হাসান বাবুল মেম্বারের মাথা ফেটে যায়। এতে তিনি গুরুতর অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন।
এ ঘটনার মূল কারণ হিসেবে জানা যায়, কামরুল গংদের সাথে তাদেরই প্রতিবেশী মনোয়ারা বেগমের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলমান রয়েছে। জেলা লিগ্যাল এইডের বিচারক সরেজমিনে জমির অবস্থান পরিদর্শন শেষে মনোয়ারা বেগমের পক্ষে রায় দেন এবং প্রতিপক্ষকে সেটা মেনে নিতে অনুরোধ করেন। কামরুল গং পক্ষ সেটা না মেনে তাদের ইচ্ছা মাফিক জমি ভোগ দখল করতে চায়। মামলার নির্ধারিত দিনে হাজিরা দিতে এলে লিয়াকত শেখের ছেলে কামরুল শেখ ও আমিরুল শেখকে কারাগারে পাঠায় বিচারক। পরে তারা উভয়ে আদালতের সিদ্ধান্ত মেনে নেয়ার শর্তে জামিনে মক্ত হয়ে বেরিয়ে এসে তারা জমিতে আদালতের নির্ধারিত স্থানের খুঁটি উপরে ফেলে। বুধবার দুপুরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সেই ঘটনার স্থান পরিদর্শনে গেলে উভয়পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান বাবলুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।
