
স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে পাংশা থানার সুবর্নখোলা গ্রামের আসামী মোঃ আশরাফুল ইসলাম (৩০) এর বাড়ীতে অভিযান পরিচালনা করেছে। তার নিজ দখলীয় বসতঘর ঘেরাও পূর্বক আসামীর দেহ তল্লাশি করে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সোয়া ১ টার থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। এসময় পাংশা থানার সুবর্নখোলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩০) কে ইয়াবাসহ আটক করা হয়।
এ বিষয়ে পরিদর্শক মোঃ রাসেল আলী আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬) এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। আসামী কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
