পূজার ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ : দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ভীড় থাকলেও নেই ভোগান্তি

লেখক:
প্রকাশ: ২০ ঘন্টা আগে

মেহেদী হাসান : শারদীয় দূর্গা পূজার টানা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মস্থলে ফেরা মানুষের চাপ ছিলো রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে।
শনিবার দুপুরে সরেজমিন দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখাযায়, দৌলতদিয়া ফেরি ঘাটের সচল থাকা ৩, ৪ ও ৫ নম্বর ঘাটে ভেড়া প্রতিটি ফেরিতে যাত্রী ও যানবাহনের পরিপুর্নতা দেখা গেছে। তবে ঘাট এলাকায় এসে কোন যাত্রী ও যানবাহনকে যানজট বা সিরিয়ালে আটকে থাকতে হয়। ভীড় থাকলেও ছিলো না কোন ভোগান্তি। যে কারণে এ পূজার ছুটি আসা ও যাওয়া নিয়ে কোন অভিযোগ করেনি যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরি ঘাটের ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন বলেন, যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে আগে থেকেই প্রস্তুুতি গ্রহণ করা ছিলো। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানের ২০ টি ফেরি রয়েছে। যাত্রীর চাপ যতই বাড়ুক ভোগান্তি ছাড়া পার করে দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।