মা ইলিশ রক্ষায় দৌলতদিয়া পদ্মা নদীতে যৌথ অভিযান পরিচালিত

লেখক:
প্রকাশ: ২১ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌপুলিশ ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারী বিন্দু। এসময় তারা ১০০০ মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল, ০৫ টি চায়না দুয়ারী জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট সাইফুল হুদা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট এবং দৌলতদিয়া নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় তারা ১০০০ মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল, ০৫ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জনসম্মুখে অগ্নি সংযোগের মাধ্যমে ধ্বংস এবং জব্দকৃত ইলিশ মাছ নিকটস্থ এতিম খানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট জানান, পদ্মা নদীতে অসাধু উপায়ে মা ইলিশ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা বলেন, অভিযানে ১ হাজার মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারি ও মাছ জব্দ করা হয়। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।