
স্টাফ রিপোর্টার : রাজনৈতিক প্রতিহিংসায় হেয় প্রতিপন্ন করতে রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা অপুকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরে বহরপুরের চর ফরিদপুর গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানবন্ধনকারী বলেন, অপু ভাল ছেলে, দীর্ঘ দিন ধরে সে এলাকায় মাদক ও সন্ত্রাস নির্মূল নিয়ে কাজ করছেন। কিন্তু একটি স্বার্থনেশী মহল তার বিরুদ্ধে মাদক কারবারী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যা খুবই দুঃখজনক। মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকে অপুর বিরুদ্ধে এ মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভুক্তভোগী অপু ভূইয়া বালিয়াকান্দির বহরপুরের চর ফরিদপুর গ্রামের কালাম ভূইয়ার ছেলে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অপুর বোন আফরোজা, স্থানীয় লিটন, কহিনুর বেগম, রোজিনা প্রমূখ।
এদিকে, গত ২২ অক্টোবর উপজেলা চত্ত্বরে অপুর বিরুদ্ধে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী।
