শাহমীরপুর বাজারে কার্যালয় উদ্বোধন

লেখক:
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমীরপুর বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রাজবাড়ী জলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক, যুবদল নেতা মোঃ আমিরুল ইসলামের নির্বাচনী কার্যালয়টি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবাসপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আনছার আলী মোল্লা, হাবাসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, পাংশা উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ উজ্জ্বল হোসেন এবং হাবাসপুর ইউনিয়ন যুবদলের নেতা সুজন হোসেন, হাবাসপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ আখতার হোসেন, ছাত্রদল নেতা নাঈম হোসেন, আলী নুর মোল্লা, মোঃ মাহিম হোসেন, মোহাম্মদ রায়হান হোসেন, মো. নাঈম মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত, পারিবারিক ভাবেই জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতি করে আসছেন।
বিগত আওয়ামীলীগ সরকার আমলে জাতীয়তাবাদী আর্দশ ধারন করে আন্দোলন সংগ্রামে রাজপথে তাকে অগ্রণী ভূমিকা রাখতে দেখা গিয়েছে।
হাবাসপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়ে বিভিন্ন এলাকায় পথসভা গণসংযোগ লিফলেট বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিরুল ইসলাম বলেন জিয়া পরিবারের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যা আমার রাজনৈতিক অভিভাবক রাজবাড়ী জেলা বিএনপির সাবেক বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদের নির্দেশনা ও অনুপ্রেরণায় রাজনীতি করে আসছি আশা করি দল আমাকে সঠিক মূল্যায়ন করবেন।