রাজবাড়ীতে এনসিপির অঞ্চল ভিত্তিক সমন্বয় সভা কাল

লেখক:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে কাল২৮ অক্টোবর অঞ্চল ভিত্তিক সমন্বয় সভা রাজবাড়ীতে অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী পৌরসভা হলরুমে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় নাগরিক পার্টি( এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ মোঃ নাহিদ ইসলাম,এমপি। এ সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ জেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।