গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আনন্দ র‌্যালি করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় যুবদলের নির্দেশ অনুযায়ী বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ব্যান্ডপার্টি বাজিয়ে গোয়ালন্দ রেলস্টেশন-সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে তা শেষ হয়।
উপজেলা যুবদলের সদস্যসচিব মোঃ সানোয়ার আহম্মেদের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সদস্য কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হাসান রাজিব, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য হারুনার রশিদ, দেবগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রোকন দেওয়ান, ছোট ভাকলা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব কবির বকুল, উজানচর ইউনিয়ন যুবদলের সদস্য সবুর শেখ ও শামিম মৃধাসহ কয়েকশ নেতাকর্মী। এর আগে সকালে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়েছে করা হয়েছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সানোয়ার আহমদ বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে সকালে বৃক্ষ রোপণ করেছি। আমাদের স্লোগান একটাই “করবো কাজ গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ”। যুবসমাজের জন্য আমার একটা বার্তা থাকবে যে নতুন বাংলাদেশ দেখতে হলে যুবসমাজের নতুন স্বপ্ন দেখার কোনো বিকল্প নেই।
র‌্যালিতে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে গোয়ালন্দ বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।