পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে তিনজনকে কারা ও অর্থদণ্ড

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে

এস, কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় অবৈধ মাদকদ্রব্য সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। দণ্ডপ্রাপ্তরা হলেন, পাংশা উপজেলার বরুরিয়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে মোঃ আতিয়ার রহমান (৪৫), পৌর শহরের মৈশালা গ্রামের মোঃ হায়দার শেখের ছেলে মোঃ নাসির শেখ (২৯) এবং সত্যজিৎপুর গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে মোঃ আরিফ বিশ্বাস (৩২)।
মঙ্গলবার (২৭ অক্টোবর ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাংশা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, মাদক সেবনের সময় তাঁদেরকে আটক করা হয়। পরে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক ভ্রাম্যমাণ আদালতে আতিয়ার রহমান ও নাসির শেখকে এক মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে, আরিফ বিশ্বাসকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের বুধবার কারাগারে পাঠানো হয়েছে।