কালুখালীতে এমআরকে মিনি শপ এর শুভ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ২০ ঘন্টা আগে

রাকিবুল ইসলাম : আধুনিক রুচিসম্মত পোশাক এবং কসমেটিক্স ও মুদি পণ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী একই ছাদের নিচে সরবরাহের জন্য শুভ উদ্বোধন করা হলো এমআরকে মিনি শপ।
রবিবার (০১ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা শহরের প্রাণকেন্দ্রে রতনদিয়া বাজারে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে এ শপের শুভ উদ্বোধন করা হয়।
এসময় কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদৗ হাসান তোতা, বিএনপি নেতা আজমীর হোসেন খান, কালুখালী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন রতনদিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ আব্দুল মালেক।
এক দোকানেই প্রয়োজনীয় সকল পণ্য সুলভ মূল্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন এমআরকে মিনি শপ এর কর্তৃপক্ষ।