
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়া দু’টি কাতল মাছ বিক্রি হয়েছে ১ লক্ষ ৮ হাজার টাকায়। মাছ দুটি জেলে সেকেন হালদারের জালে ধরা পড়ে।
সোমবার (২ নভেম্বর) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে সেকেন হালদারের জালে ধরা পড়া মাছ দু’টির ওজন ছিল একটির ২৫ কেজি অপরটি ২২ কেজি।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, ভোর রাতে জেলে সেকেন হালদার তার দল নিয়ে পদ্মায় মাছ শিকারে যায়। পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। সেখান থেকে জাল তুলতেই দেখতে পান বড় দুটি কাতল আটকা পড়েছে। পরে সকালে দৌলতদিয়া মাছ বাজারে আনলে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে কাতল দুটি প্রতি কেজি ২৩শ’ টাকা কেজি দরে মোট ১ লাখ ৮ হাজার ১শ’ টাকায় কিনে নেন মাছ ব্যাবসায়ী সম্রাট শাজাহান।
স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, কাতল দুটি প্রতি কেজি ২৫শ’ টাকা কেজি দরে ১ লাখ ১৭ হাজার ৫শ’ টাকায় এক কাতার প্রবাসীর কাছে বিক্রি করা হয়েছে।
