সভাপতি পদে বিজয়ী রবি জমাদার : রাজবাড়ীতে হরিজন ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৫ দিন আগে

রুবেলুর রহমান : উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি পদের ত্রি-বার্ষিক নির্বাচন।
নির্বাচনে সভাপতি পদে রবি জমাদার (জবা) ফুল প্রতীক নিয়ে ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী শিবু সরকার চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৯১ ভোট।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার বাসুদেব সরকার এই ফলাফল ঘোষণা করেন। এরআগে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে ২৮০টি ভোটের মধ্যে ২৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এ সময় নির্বাচন পর্যবেক্ষণ করেন হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিমল ডোমসহ অন্যান্যরা।
এদিকে বিনা প্রতিদন্দীতায় বিজয়ী হয়েছেন সাধারণ সম্পাদক পদে চন্দন কুমার দাস, প্রচার ও প্রকাশনা সস্পাদক পদে শান্ত কুমার দাস এবং যুব ও ক্রীড়া সম্পাদক পদে পিয়াস জমাদার।
অপরদিকে, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ভোট কেন্দ্রে পুলিশের উপস্থিতি ছিল চোঁখে পড়ার মত।
ফলাফল ঘোষনার পর বিজয়ী ও পরাজিত প্রার্থী ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। কেন্দ্রীয় কমিটির সদস্যরা নব-নির্বাচিত সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নব-নির্বাচিত সভাপতি রবি জমাদার বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়েছে। এ বিষয় সকল হরিজনের। সবার সাথে মিলে মিশে কাজ করবো।