
মোঃ আমিরুল হক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৬ নম্বর জঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ইউসুফ বিশ্বাস। তিনি ইউনিয়নের অলংকারপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়ভাবে পরিচিত ইউসুফ বিশ্বাস এর আগেও জঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারও আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত গণসংযোগ ও প্রচার প্চারনা চালিয়ে যাচ্ছেন তিনি।
নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা নিয়ে ইউসুফ বিশ্বাস ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গল ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করায় ইউসুফ বিশ্বাসকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচনে তাঁর চূড়ান্ত প্রার্থিতা এবং নির্বাচনসংক্রান্ত অন্যান্য বিষয় পরবর্তী সময়ে স্পষ্ট হবে।
