
আদম আলী : রাজবাড়ীর কালুখালীতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব কালুখালীর আগামী এক বছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত শুক্রবার (৩০ অক্টোবর) অনুমোদিত এ কমিটিতে সভাপতি হয়েছেন সবুজ সরদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আবিদুর রহমান (অয়ন)।
সংগঠনটির প্রকাশিত কমিটির তালিকা অনুযায়ী, সহসভাপতি পদে ১৩ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মেহেদী হাসান, আবু সায়েম, আশরাফুল হক, অদিতি গোস্বামী, প্রিয়ন্তী দত্ত, মোঃ আকরাম খান ও বি. এম. রাফিন রহমান। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিহাব উদ্দিন। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ পারভেজ মণ্ডল, আসিফ হাসান, তাসিন সিরাজ ও আলভি আরাফাত।
এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মেহেরুন নসা, সহ-কোষাধ্যক্ষ আহাদ আলী, দপ্তর সম্পাদক ইমন বিশ্বাস এবং সহদপ্তর সম্পাদক মোঃ জিহাদ শেখ দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদ খান, সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অন্তর বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মোঃ সজিব হোসাইন, সহআইন বিষয়ক সম্পাদক নয়ন কাজী, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সহধর্ম বিষয়ক সম্পাদক পূজা পাল, তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নুসরাত জাহান তাজিন এবং সহসম্পাদক সজল পাল দায়িত্ব পেয়েছেন।
ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন কামরুননাহার মিম এবং সহছাত্রী বিষয়ক সম্পাদক মহিমা হক নিসি। ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাগর আহমেদ ও সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ তাজিম। শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শাকিল হোসাইন এবং সহশিক্ষা বিষয়ক সম্পাদক তানভীর রহমান হৃদয়।
এ ছাড়া সাহিত্য বিষয়ক সম্পাদক প্রিতি দত্ত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রীয়সী ভৌমিক ও সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমাইয়া। উন্নয়ন বিষয়ক সম্পাদক আলামিন আশরাফি ও সহউন্নয়ন বিষয়ক সম্পাদক মো. সজিব সরদার। আপ্যায়ন বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার কাজল ও সহআপ্যায়ন বিষয়ক সম্পাদক তাজরিন তামান্না জবা দায়িত্ব পেয়েছেন। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হয়েছেন আয়েশা তাকিয়া এবং সহত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আহাদ হোসেন রাব্বি।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জিহাদ হোসাইন, মোঃ আলামিন, নুসরাত জাহান সারা, মোঃ পল্লব, অংকন সরকার ও তন্নি খাতুন।
কমিটির তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম রয়েছে। তাঁদের সম্মিলিত অংশগ্রহণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব কালুখালী ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়। অনুমোদিত কমিটির তালিকায় সভাপতি সবুজ সরদার ও সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান (অয়ন)-এর স্বাক্ষর রয়েছে।
