রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ী লিটনের ওপর গুলিবর্ষণ অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বানিবহে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে প্রকাশ্যে দিবালোকে বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটনসহ দুইজনের উপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদ ও স্থানীয় এলাকাসীর উদ্দ্যোগে বানিবহ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গুলিতে আহত বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, আহম্মেদ আলী মুন্সী, বানিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মাহতাব উদ্দিন খান, আমিন উদ্দীন, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোরশেদ আলম, সহ সাধারণ সম্পাদক শাহদত হোসেন তোতা, আব্দুর রহমান সেলিম, আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মিজি, খলিলুর রহমান, আব্দুর রাজ্জাক বেপারী, দেলোয়ার হোসেন, ইউপি সদস্য আলী আকবর প্রমুখসহ অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, যারা গুলি করেছে তারা চিহিৃত সন্ত্রাসী। কিন্তু এখনো তারা পুলিশের ধরা ছোয়ার বাইরে রয়েছে। চিহিৃত সন্ত্রাসী সালেহ আহম্মেদ সুজনের নির্দেশনায় ভাড়া করা কিলার ইনসান হত্যার উদ্দ্যেশে দিনের আলোতে ব্যবসায়ী লিটনের উপর জেলা শহরের প্রাণ কেন্দ্রে গুলি চালায়। আল্লাহর অশেষ রহমতে লিটন ও মুন্সি বেঁচে গেলেও লিটনের হাতে গুলি লাগে। দ্রুত সন্ত্রাসীদের ধরে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর দুপুরে জেলা শহরের পন্না চত্ত্বরে প্রকাশ্যে দিবালোকে অটোরিক্সা থেকে বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটনসহ দুইজনের উপর সন্ত্রাসীরা গুলি করা হয়। এতে হাতে গুলিবৃদ্ধ হন লিটন। প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতাল এবং পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।