
মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিসের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর কৃষ্ণপুর এলাকায় ১০ নম্বর রেলওয়ে ব্রিজসংলগ্ন মোঃ মোজাহার হোসেনের বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিস। এ সময় স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনা এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিস বলেন, আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ এবং স্বচ্ছ। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে আমি যদি ১নং ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করে তুলবো। কোনপ্রকার নাজেহাল ছাড়া নাগরিক সেবা নিশ্চিত করবো। দুস্থ অসহায় মানুষের পাশে গিয়ে তাদের সকল সমস্যা সমাধান করতে চেষ্টা করবো। সরকারি সকল অনুদান সঠিকভাবে প্রকৃত প্রাপকের নিকট পৌঁছে দিতে চেষ্টা করবো। ইউনিয়ন পরিষদের মধ্যে থাকা রাস্তাগুলো যোগাযোগে উপযোগী করে তুলবো ইনশাআল্লাহ।
