বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীর কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ৪৪ minutes ago

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ২ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে। অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।
বুধবার ( ১১ নভেম্বর) দুপুরে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের মোঃ আবুল শেখের ছেলে মোঃ রুবেল আহম্মেদ (৩৪) কে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা। অপর একটি অভিযানে নারুয়ার আব্দুল গফুরের ছেলে মোঃ মেহেদী হাসান (৩১) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা করে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম বলেন, মোবাইল কোর্টের অভিযানে ২জন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।