সরকার বিরোধী মিছিলের জেরে পাংশায় সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর : ৪ জনের মারধর

লেখক:
প্রকাশ: ৪৬ minutes ago


মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তাঁর বাবা-মা, বোন ও ভাবিকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯ টার দিকে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম।
এ ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর পুঁইজোর বাজারে ব্যবসায়ীদের মাঝে আতংক সৃষ্টির লক্ষ্যে কৃষকলীগের নেতার ছেলে উপজেলা যুবলীগের সদস্য রনি নেতৃত্বে কয়েকজন যুবকের একটি মিছিল বেড় হয়।এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন সমর্থক ধাওয়া দিয়ে পিছু নেয়।পরে রনি কে না পেয়ের তার বসত বাড়িতে হামলা করে। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পৌছালে হামলাকারীরা চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নেতা বলেন, যারা হামলার সাথে জড়িত তারা এক সময় আওয়ামীলীগের নেতাদের সাথেই চলতো। তারা যদি বীর পুরুষ হত মিছিল করা যুবকদের ধরে পুলিশে দিতো। তারা মুলত তাদের পূর্বের প্রতিশোধ ও রাজনৈতিক পয়দা হাসিল করতে বসত বাড়িতে হামলা করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী গোলাম মোস্তফা লুলু বলেন, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে চলাফেরা করা আবদার জেলে, তার ছেলে তুর্কি, হৃদয়সহ আরো কয়েকজন মিলে হামলা চালায়। এসময় তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিলো।
রবিনের পরিবারের বরাতে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, রাত ৯ টার দিকে ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে চলে যায়।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তার ভাই রনি গত মঙ্গলবার রাতে পুইজোর বাজারে আওয়ামী লীগের মিছিল করে। এর পরই তাদের বাড়িতে হামলা হয়।
ওসি শেখ মঈনুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনা স্থলে যায়। এখনো ওই বাড়িতে পুলিশ সদস্যরা আছে। আমরা রাতেই মামলা দিতে বলেছিলাম কিন্তু তারা বলেছে সকালে মামলা করবে। এখন প্রায় ১২ টা বাজে এখনো তারা আসেননি। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।