
মেহেদী হাসান : সন্ত্রাস-নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ বিক্ষোভ মিছিল করেছে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছা সেবক দলের নেতাকর্মীরা।
বুধবার বিকেলে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি রাজবাড়ীর বড় বাজার, পান্না চত্ত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় জেলা যুবদলের আহব্বায়ক খায়রুল আনাম বকুলের সভাপতিত্বে সদর উপজেলা যুবদলের আহব্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, মনিরুজ্জামান মনি, স্বেচ্ছাসেবক দল নেতা জহুরুল হক নুুরুন্নবী, ছাত্রদল নেতা ওমর ফারুখ বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, প্রশাসনের নিবর ভুমিকার কারণে একটি নিষিদ্ধ সংগঠন সারাদেশে জ্বালাও পোড়াও শুরু করেছে। আওয়ামী সন্তাসের এই জ্বালাও পোড়াও বন্ধে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছা সেবক দল এক সাথে মাঠে থাকবে বলেও জানান তারা।
