পাংশায় ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৩ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২৯০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকা উদ্ধারসহ মোঃ রাকিবুল খাঁ (৩১) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে পাংশা উপজেলার লস্করপাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা পাংশা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। গত ১১ নভেম্বর রাত সাড়ে ১০টার সময় রাজবাড়ীর পাংশা মডেল থানার আজিজ সরদার বাসস্ট্যান্ডে রাকিবুল খাঁর মোটর গ্যারেজের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপর আসামী মোঃ রাকিবুল খাঁর দখল থেকে ২৯০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পাংশা মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।