পাংশায় ক্ষমতার অপব্যবহার করে জোর করে বাড়ি নির্মাণ করার অভিযোগ

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা পৌর শহরের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা মোঃ ছানাউদ্দিন সরদার তৎকালীন ক্ষমতাসীন আওয়াম ীলীগের প্রভাব খাটিয়ে জোরপূর্বক প্রতিবেশীর জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগ করেছেন প্রতিবেশী মোঃ খায়রুল সরদার ও মনসুর সরদার।
রবিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুই জায়গায় দুটি সীমানা প্রাচীর প্লার দেয়া হয়েছে। বিগত আওয়ামী লীগের সময় জমি মেপে একটি জায়গায় প্লার দেয়া হয়। সেই সীমানা পর্যন্ত সানাউদ্দিন সরদার ও তার পরিবার পাকা স্থাপনা নির্মাণ করেন। সম্প্রতি সময়ে ওই জমি মেপে পুনরায় নতুন সীমানা স্থাপন করেন খায়রুন সরদার ও মনসুর সরদাররা। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে মনোমালিন্য সহ বিভিন্ন অশান্তি চলে আসছে।
খায়রুল সরদার ও মনসুর সরদার দাবি করেন, বিগত আওয়ামী লীগের সময় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক আমাদের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করেছে। ওই সময় বাঁধা দিতে গেলে আমাদেরকে মারধর সহ হুমকি-ধামকি দেয়া হয়। এ ঘটনায় তৎকালীন সময় আমরা থানায় জিডি ও মামলা করি। এখনো তারা আমাদের সেই জায়গা ছেড়ে দেয়নি। আমরা সঠিক টা বুঝে পেতে চাই।
এ ব্যাপারে অভিযুক্ত সানাউদ্দিন সরদার ও তার পরিবার জানান জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আমাদেরকে বিভিন্ন সময় হয়রানির চেষ্টা চলছে। দীর্ঘ দিন আগে জমি মেপে আগের দখল অনুযায়ী বিল্ডিং করা। এ অনুযায়ী ভোগ দখল করে আসছি ৬০-৮০ বছর ধরে এই নিয়মেই চলে আসছে। ৩১ শতাংশ জমির মধ্যে পুকুর তিন ভাগে এক ভাগ পুব দিকে ভোগ দখল ভোগ করে। আবার একই জমির পুকুর বাদে বাড়িতে তিন ভাগের এক ভাগ উওর দিকে ভোগ দখল ভোগ করে আসছে এটি একটি পারিবারিক সম্পত্তি, যেখানে ৩ অংশের দুই অংশ আমাদের এক অংশ যারা অভিযোগ করছেন তাদের। দীর্ঘদিন ধরে পারিবারিক সূত্রে পুকুর ও স্থলভাগ সমন্বয় করে তারা ভোগ দখল করে আসছিল।