



মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মোটর সাইকেলে বিক্ষোভ মিছিল কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ৬ জন নেতাকর্মী।
আহত সকলেই বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় কর্মী। আহতদের প্রাথমিকভাবে কালুখালী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সকলেই নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
আহত নেতাকর্মীদের কালুখালী হাসপাতালে সু-চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ও তাদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মন্ডল। আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে রাজবাড়ী- ২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ নির্দেশনা প্রদান করেন।
