কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম.এ মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বথুন্দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার মৃগী পুলিশ ফাঁড়ির একটি টিম বথুন্দিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। মৃগী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নাজমুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত চেয়ারম্যান এম.এ মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।