নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালুখালীতে এমপি হারুন অর রশীদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

কালুখালী প্রতিনিধি : সারাদেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনের সংসদ সদস্য হারুন অর রশিদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা উপজেলার শিয়ালডাঙ্গী এলাকা থেকে মোটর শোডাউনটি শুরু হয়। এতে পাংশা ও কালুখালী উপজেলার বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মোটরসাইকেল শোডাউনটি পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান।
সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ তৈয়ব আলী খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান আলী মাস্টার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মনজুর হোসেন মঞ্জু, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আজমীর হোসেন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল কবির কুন্নু, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু তালেব, উপজেলা মৎস্যবিষয়ক সম্পাদক মোঃ রোজেল পারভেজ রানা, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম সরদার, পৌর যুবদলের সভাপতি সবুজ সরদার, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মুন্নু ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।