রাজবাড়ীতে দাড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তের আগুন

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ এলাকায় দাড়িয়ে থাকা একটি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ মোড়ে নিউ তাজ মেশিনারিজের সামনে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষনে ট্রাকটির সামনের অংশ পুড়ে ভস্মিভুত হয়ে যায়। রাত দুইটার পরে দুবৃর্ত্তরা আগুন দিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য সিসি ক্যামেরায় দেখা গেছে।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।